মূল লেখায় যান
ডকস

পণ্য যোগ করুন

নাম, ছবি, দাম ও স্টক দিয়ে একটি পণ্য বানান, সম্পূর্ণতার প্যানেল দেখুন, আর প্রকাশ করুন যাতে ক্রেতারা দেখতে পান।

পড়তে ৩ মিনিটসর্বশেষ হালনাগাদ ২৩ অক্টো, ২০২৬

পণ্য হলো আপনি যা বিক্রি করেন। একটি যোগ করতে কয়েক মিনিট লাগে: নাম, ছবি, দাম আর কতগুলো আছে। প্রকাশ না করা পর্যন্ত পণ্যটি খসড়া থাকে, ক্রেতাদের চোখে পড়ে না।

শুরুর আগে#

  • আপনার ফোন বা কম্পিউটারে পণ্যের ছবি। JPG, PNG, WEBP বা GIF, প্রতিটি ১০ MB পর্যন্ত।
  • যে দামে বেচবেন। লাভ হিসাব করতে চাইলে ক্রয়মূল্যও।
  • ইচ্ছা হলে ক্যাটাগরি ও ব্র্যান্ড। নতুন ওয়েবসাইটে ক্যাটাগরি ও ব্র্যান্ড টুল চালু থাকে।

পণ্য বানান#

পণ্য খুলে + পণ্য যোগ করুন চাপুন। এডিটরে নিচের অংশগুলো আছে, আর পাশের প্যানেলে দেখায় কী কী বাকি।

  1. 1

    মূল তথ্য

    ক্রেতারা যে পণ্যের নাম দেখবেন তা লিখুন। পণ্যের ধরন বাছুন: একক পণ্য (একটি দাম ও একটি স্টক) বা ভ্যারিয়েন্টসহ পণ্য (সাইজ, রং অনুযায়ী আলাদা দাম ও স্টক)। বিবরণ লিখুন: কাপড়, সাইজ, যত্ন, ডেলিভারি, ক্রেতার যা জানা দরকার। লিংক (স্লাগ) ফাঁকা রাখলে নাম থেকে তৈরি হবে। পণ্য কোড ঐচ্ছিক।

  2. 2

    ছবি

    ছবি টেনে আনুন, ছবি বাছুন চাপুন, অথবা লাইব্রেরি থেকে নিন। প্রথম ছবিটি প্রধান ছবি হয়, যা তালিকায় ও শেয়ারের সময় দেখায়। তীর দিয়ে ক্রম বদলান, চাইলে অন্য একটিকে প্রধান করুন।

  3. 3

    দাম

    রেগুলার দাম দিন। কম দামে বেচতে সেল দাম দিন: তখন রেগুলার দাম কাটা দেখায়। ক্রয়মূল্য ব্যক্তিগত, শুধু আপনার লাভ হিসাবে লাগে। শিপিং নিয়মে ওজন ধরলে ওজন (গ্রাম) ডেলিভারি চার্জে কাজে লাগে।

  4. 4

    স্টক ও SKU

    স্টক ও SKU অংশে স্টক গুনতে হাতে থাকা স্টক লিখুন: প্রতিটি অর্ডারে কমবে, শূন্য হলে ক্রেতা আর অর্ডার করতে পারবেন না। ফাঁকা রাখলে পণ্য সবসময় পাওয়া যাচ্ছে দেখায়। SKU আপনার স্টকের কোড আর লেবেলের বারকোড।

  5. 5

    ক্যাটাগরি ও ব্র্যান্ড

    ক্যাটাগরি ও ব্র্যান্ড অংশে এক বা একাধিক ক্যাটাগরি বাছুন, আর ব্র্যান্ড ব্যবহার করলে একটি ব্র্যান্ড। নতুন ক্যাটাগরির নাম টাইপ করে বানাতেও পারেন।

  6. 6

    প্রকাশ করুন

    অবস্থা প্যানেলে প্রকাশিত বাছুন, অথবা উপরে প্রকাশ চাপুন। খসড়া পণ্যকে লুকিয়ে রাখে।

সম্পূর্ণতার প্যানেল কী দেখে#

প্রকাশের জন্য দরকারভালো বিক্রির জন্য পরামর্শ
পণ্যের নামবিবরণ
প্রধান ছবিএকটি ক্যাটাগরি
অন্তত একটি ভ্যারিয়েন্ট (একক পণ্যে একটি সারি)অন্তত ৩টি ছবি
প্রতিটি ভ্যারিয়েন্টের বিক্রির দাম ০-এর বেশিপণ্য কোড / SKU
স্টক গুনলে স্টক সংখ্যা

প্যানেলে "প্রকাশের জন্য প্রস্তুত" বা "প্রকাশের আগে আরও N টি কাজ বাকি" দেখায়। প্রকাশ আটকায় শুধু বাঁ দিকের তালিকা।

নতুন পণ্য থেকে লাইভ পণ্য
নতুন পণ্য থেকে লাইভ পণ্যনতুন পণ্য খসড়া থাকে; দরকারি তথ্য পূরণ হলে প্রকাশ করা যায়, আর শুধু প্রকাশিত পণ্যই আপনার ওয়েবসাইটে দেখা যায়।পণ্য যোগ করুনএডিটর পূরণ করুনদরকারি সবপূরণ?খসড়াই থাকেপ্রকাশওয়েবসাইটে দেখাযায়নাহ্যাঁ
ডায়াগ্রামের লেখা রূপ
  1. পণ্য যোগ করুন থেকে এডিটর পূরণ করুন
  2. এডিটর পূরণ করুন থেকে দরকারি সব পূরণ?
  3. দরকারি সব পূরণ? থেকে খসড়াই থাকে (না)
  4. খসড়াই থাকে থেকে এডিটর পূরণ করুন
  5. দরকারি সব পূরণ? থেকে প্রকাশ (হ্যাঁ)
  6. প্রকাশ থেকে ওয়েবসাইটে দেখা যায়

পরে পণ্য সামলান#

পণ্যের তালিকায় সব, প্রকাশিত, খসড়া ও ট্র্যাশ ট্যাব আছে, আর নাম, পণ্য কোড বা SKU দিয়ে সার্চ। তালিকা থেকে এডিট, কপি বানান, প্রকাশ করা বা ট্র্যাশে পাঠানো যায়। ট্র্যাশের পণ্য ৩০ দিন থাকে, ফিরিয়ে আনা যায়। পেজের উপরে আপনার প্যাকেজে কয়টি পণ্য চলে তা দেখায়, যেমন "প্যাকেজের ৫০টির মধ্যে ১২টি"।

সাধারণ সমস্যা#

প্রকাশ বোতাম ধূসর

সম্পূর্ণতার প্যানেল খুলুন। সেখানে কী বাকি তা লেখা: সাধারণত প্রধান ছবি, বিক্রির দাম বা স্টক সংখ্যা।

পণ্য প্রকাশিত কিন্তু ওয়েবসাইটে দেখছি না

ওয়েবসাইট লাইভ কি না দেখুন: চালু করুন। বিল্ডারের প্রিভিউতে পণ্যের পেজ দেখুন, আর ব্রাউজারের ক্যাশ পরিষ্কার করুন।

সেল দামে সতর্কতা আসছে

সেল দাম রেগুলার দামের চেয়ে কম হওয়া উচিত। দুটি সংখ্যা উল্টে যায়নি তো দেখুন।

পণ্যের সীমা শেষ

পেজে "প্যাকেজের N-এর মধ্যে" আর বিলিংয়ের লিংক দেখায়। অব্যবহৃত পণ্য ট্র্যাশে পাঠান বা বড় প্যাকেজ নিন।

পরের ধাপ#

এই গাইডটি কি কাজে লেগেছে?

মন্তব্য (০)

যে কেউ মন্তব্য করতে পারেন। দয়া করে ফোন নম্বর, পাসওয়ার্ড বা ক্রেতার তথ্য দেবেন না।

কখনও দেখানো হয় না। কেউ উত্তর দিলে জানাতে শুধু এটি ব্যবহার হবে।
০ / ২০০০